ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার দারুণ এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নতুন চিন্তা ও তৎপরতাই পারে এই সম্ভাবনাকে বাস্তবে রুপ দিতে। অর্থভেদ সেই প্রচেষ্টারই একটি মঞ্চ, যেখানে বিভিন্ন মতামত ও কর্মশক্তির সমন্বয় ঘটবে সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে।
সম্পাদকীয় নীতিমালা
আমরা মতামত ভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের জটিল বিষয়গুলো সহজবোধ্য ও বোধগম্য করে তোলার চেষ্টা করি। সৃজনশীলতার মাধ্যমে সাহসী ও সময়োপযোগী দৃষ্টিভঙ্গি উপস্থাপন অর্থভেদের সম্পাদকীয় মূলনীতি। আমরা নিম্নোক্ত মূল্যবোধ দ্বারা পরিচালিত:
- পেশাদারিত্ব: মতামত প্রকাশের ক্ষেত্রে আমরা দায়িত্বশীল ও নিরপেক্ষ থাকি।
- স্বাধীনতা: মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা আপসহীন, তবে তা কখনোই দায়িত্ববোধের বাইরে চলে যায় না।
- জনমুখিতা: আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরি এবং তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিই।
- সৃজনশীলতা: চিন্তার নতুন দিক উন্মোচন ও বিতর্কের ক্ষেত্র তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।
- জবাবদিহিতা: কোনও ভুল উপস্থাপন হলে তা দ্রুত সংশোধন করে সঠিক তথ্য প্রদান আমাদের দায়িত্ব।
সম্পাদক
সামসুদ্দোজা সাজেন, সাংবাদিক, গবেষক ও আর্কাইভিস্ট
সম্পাদনা পরিষদ
অনন্ত ইউসূফ, সাংবাদিক ও গবেষক
আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান, অনুবাদক ও সম্পাদক
তাহমিদাল জামি, সাংবাদিক ও গবেষক
প্রিয়ম পাল, সাংবাদিক ও গবেষক
মেহেদী হাসান, গবেষক ও উন্নয়নকর্মী
যোগাযোগ
ইমেইল: arthabhed@gmail.com
কার্যালয়
বুলবুল নিকুঞ্জ, ৩৪/৪ আহাম্মদবাগ, ঢাকা ১২১৪